সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার
নৌকা ডুবি

মধ্যনগরে মা-মেয়ে ও বৃদ্ধাসহ তিনজনের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১২:৪১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১২:৪৫:৪০ পূর্বাহ্ন
মধ্যনগরে মা-মেয়ে ও বৃদ্ধাসহ তিনজনের লাশ উদ্ধার
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার পিঁপড়াকান্দা গ্রামের সামনে থাকা শালদিঘা হাওরে যাত্রীবাহী ট্রলার ডুবিতে শামছুন্নাহার (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। ওই নারীর বাড়ি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ঢুললভপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী। একইদিন বেলা ১২টার দিকে উপজেলার গলইখালী গ্রামের সামনের খাল থেকে শারীরিক প্রতিবন্ধী বিলকিস আক্তার (২৮) ও তাঁর দুই বছরের মেয়ে মিনু আক্তারের লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গিলাচৌকা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মকবুল হোসেনের মেয়ে। ওই নারী স্বামী পরিত্যক্তা ছিলেন।
মধ্যনগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোণার কলমাকান্দা উপজেলারে ঢুললভপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে বৃদ্ধা শামসুন্নাহার (৭০) তাঁর পরিবারের আরও ৫জন সদস্যকে নিয়ে গত বুধবার (১৬ জুলাই) পাশের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে তাঁর বাবার বাড়িতে বেড়াতে যান। যাত্রীবাহী ট্রলারযোগে তিনি শুক্রবার সকাল ১০টার দিকে পরিবারের পাঁচজন সদস্য নিয়ে মধ্যনগর বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। ট্রলারটি বেলা ১১টার দিকে পিঁপড়াকান্দা গ্রামের সামনে থাকা শালদিঘা হাওরে এসে পৌঁছলে ওই হাওরের পশ্চিমপাশে থাকা সেতুর নিচের পানির প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারটিতে ৩০জন যাত্রী ছিল। অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও শামসুন্নাহার হাওরের পানিতে তলিয়ে যান। ওইদিন বেলা ১২টার দিকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। এছাড়া কলমাকান্দা উপজেলার গিলাচৌকা গ্রামের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী বিলকিস আক্তার (২৮) তার মেয়েকে নিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে মধ্যনগর উপজেলার গলইখালী গ্রামে ভিক্ষা করতে আসেন। ডিঙি নৌকা দিয়ে খাল পারাপারের সময় নৌকাডুবে নিখোঁজ হন। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন। শুক্রবার সকাল ১১টার দিকে ওই খালের পানি বিলকিস আক্তার ও তার মেয়ের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন তা উদ্ধার করেন। মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন,ট্রলারডুবিতে নিহত এক বৃদ্ধা ও খাল পারাপার হতে গিয়ে ডিঙি নৌকা ডুবে নিখোঁজ শারীরিক প্রতিবন্ধী মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় এই তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় স্বজনদের কাছে এই তিনটি লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে