সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জামালগঞ্জে মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৪:০৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৪:০৩:০৫ পূর্বাহ্ন
জামালগঞ্জে মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আব্দুর রব। জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জামালগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী। সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, ভীমখালী ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুজিত রঞ্জন দে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালিক, সাবেক প্রভাষক কৃপেশ চন্দ্র বণিক, সিলেট গোয়াইনঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন বাবর, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সহ-সভাপতি আশরাফ হোসেন লিটন, দ্বিগেন্দ্র বর্মণ সরকারি কলেজের প্রভাষক মশিউর রহমান, জামালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মুজিবুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী, আলী আক্কাস মুরাদ, জামালগঞ্জ সংবাদের সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, কোষাধ্যক্ষ মহসিন কবির, সমাজকর্মী বশির আহমদ, নূরুল হক, রেজাউল করিম কাপ্তান, মিছবাহ উদ্দিন, এমদাদুর রহমান হিরন, গণমাধ্যমকর্মী তোফাজ্জল ইসলাম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষানুরাগী মো. আব্দুর রবকে আহ্বায়ক এবং অধ্যক্ষ (অব.) রফিকুল ইসলাম বিন বারীকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আহবায়ক কমিটিতে পদাধিকার বলে জামালগঞ্জ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এলাকার শিক্ষানুরাগী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হবে। সভায় বক্তারা বলেন, জামালগঞ্জে নারী শিক্ষার প্রসারে মহিলা কলেজ প্রতিষ্ঠা সময়ের দাবি। মহিলা কলেজ না থাকায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও অনেক ছাত্রী ঝরে পড়ে। বহু মেয়ে শিক্ষাজীবন মাঝপথে থামিয়ে দিতে বাধ্য হচ্ছে। জামালগঞ্জে মহিলা কলেজ প্রতিষ্ঠা হলে নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। নারীদের সর্বোচ্চ শিক্ষা নিশ্চিত করতে হলে মহিলা কলেজের বিকল্প নেই। তারা আরও বলেন, এই মহতী উদ্যোগ সফল করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আজকের এই ঐতিহাসিক সভার মাধ্যমে আমরা একটি বড় দায়িত্ব কাঁধে নিয়েছি। ইনশাআল্লাহ, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জামালগঞ্জে আধুনিক মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন