সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নিহতের ঘটনায় কঠোর প্রতিবাদ বাংলাদেশের

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০৯:১৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৪ ০৯:১৯:৪০ পূর্বাহ্ন
বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নিহতের ঘটনায় কঠোর প্রতিবাদ বাংলাদেশের
সুনামকণ্ঠ ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্বর্ণা দাসের (১৪) মৃত্যুর ঘটনায় কঠোর প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহ¯পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় মন্ত্রণালয়। এতে বলা হয়, আজ ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদ নোটে বাংলাদেশ এ ধরনের নির্মম কর্মকা-ের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দিয়েছে যে সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাক্সিক্ষত এবং অযৌক্তিক। এ ধরনের পদক্ষেপ ভারত-বাংলাদেশ সীমান্ত কর্তৃপক্ষের যৌথ নির্দেশিকা-১৯৭৫ বিধানের লঙ্ঘন। বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরনের ন্যাক্কারজনক কাজের পুনরাবৃত্তি বন্ধ করতে আহ্বান জানিয়েছে। পাশাপাশি সীমান্ত হত্যাকা-ের তদন্ত, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ