সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সুনামগঞ্জ-১ আসনে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরীর প্রার্থীতা ঘোষণা

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৫:২৩:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৫:২৩:৫৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-১ আসনে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরীর প্রার্থীতা ঘোষণা
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ-১ আসনে প্রার্থীতা ঘোষণা করেছেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী। শনিবার সকাল ১১টায় ধর্মপাশা উপজেলার জোবাইদা গার্ডেন, দশধরী গ্রামে সাংবাদিক সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতার ঘোষনা করেন। প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রদলের সহ-সভাপতি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী। লিখিত বক্তব্য তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অবনতিশীল আইন-শৃঙ্খলার উন্নতি করে, শান্তিপূর্ণভাবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ এক বিরাট চ্যালেঞ্জ। জুলাই ২৪ অভ্যুত্থানে গণমানুষের আকাক্সক্ষা বাস্তবায়ন আজ হুমকির সম্মুখীর। আজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে জড়িত দলগুলো পরস্পরের বিরুদ্ধে লিপ্ত। যা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সমাজ নির্মাণে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া দুর্নীতিগ্রস্ত প্রশাসনসহ সকল স্তরে জমে থাকা জঞ্জালগুলো অপসারণ করে সংস্কার কার্যক্রম দ্রুত স¤পন্ন করতে হবে। গণতন্ত্রের উত্তরণে সমাজের ভালো মানুষদের এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য প্রতিরোধ করে আইনের শাসন, ঘুষ দুর্নীতি মুক্ত জনবান্ধব প্রশাসনসহ সকল স্তরে গণতন্ত্রায়ন প্রয়োজন। তিনি আরও বলেন, আপনারা জানেন, আমি দীর্ঘ দিন যাবত রাজনৈতিক কর্মকা-ে জড়িত। স্বৈরাচারের আমলে আন্দোলন-সংগ্রামে নির্যাতিত হয়ে কারাভোগ করেছি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশের দুয়ার খুলে দিয়েছে। এই প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস নির্বাচনী অভিজ্ঞতা, দুর্নীতি মুক্ত, সৎ সাহসী জনপ্রিয়তার বিচারে বিএনপি আমাকে মনোনয়ন দিবে। আমি আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ