সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ভারতীয় রুপিসহ বাংলাদেশি আটক

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৫:৩১:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৫:৩১:৫৫ পূর্বাহ্ন
ভারতীয় রুপিসহ বাংলাদেশি আটক
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ২০ হাজার ২০০ ভারতীয় রুপিসহ কামাল হোসেন (৪৫) নামে এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে লাউড়েরগড় বিওপির অধীন বিজিবি’র একটি টহল দল উপজেলার দশগড় এলাকা থেকে তাকে আটক করে। আটক কামাল হোসেন গাঘাটিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে। বিজিবি জানায়, কামাল হোসেন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্ত পিলার ১২০৪-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়েছে। সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটককৃতকে ভারতীয় রুপিসহ তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স