সুনামগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ সদর পিএফজি’র পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৫:৩৭:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৫:৩৭:০৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সদর পিএফজি’র পরিকল্পনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা শনিবার সকালে দিরাই সুনামগঞ্জ স্কাউট ভবনে অনুষ্ঠিত হয়। পিএফজির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সমন্বয়কারী ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিস এম্বাসেডর ও মৌলভীবাজার সরকারী কলেজের সাবকে অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, পিস এম্বাসেডর মাহবুবুল হাসান শাহীন, নারী এম্বাসেডর শাহীনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফেজা ফেরদৌস লিপন। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, জেলা কৃষক দলের সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান রাসেল, প্রতিমা রাণী দাস, সুনামগঞ্জ প্রেসবিটারিয়ানের সাধারণ সম্পাদক ডেনিস চক্রবর্তী, ইমাম মোয়াজ্জিন পরিষদের সদস্য মাওলানা ফয়জুন নুর ফয়েজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি বিটু বড়–য়া, সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, গণিপাড়া মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি রিনা আক্তার, সৃষ্টি যুবজাগরণ সংঘের সভাপতি তৃষ্ণা আক্তার রোশনা, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদীন, বাসস সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল হক, বৈশাখি টেলিভিশন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস প্রমুখ। সভায় আগামী দুর্গাপূজায় সম্প্রীতির যাত্রাপালা মঞ্চায়ন এবং সোনাপুর বেদেপল্লীতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। এসময় পিএফজি সদস্য শাহীনা চৌধুরী রুবি শিল্পকলা পদক, আমিনুল হক বাসস সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হওয়ায় তাদের অভিনন্দন জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ

বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ