সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

জগন্নাথপুরে বিনামূল্যে ৩ শতাধিক গবাদিপশুর চিকিৎসা প্রদান

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৫:৪৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৫:৪৫:০৪ পূর্বাহ্ন
জগন্নাথপুরে বিনামূল্যে ৩ শতাধিক গবাদিপশুর চিকিৎসা প্রদান
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে গবাদিপশুর চিকিৎসাসেবা প্রদানে মাঠে ময়দানে কাজ করছে জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। এরই অংশ হিসেবে ১৯ জুলাই শনিবার সকালে জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রাম এলাকায় ২০২৪/২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) কর্তৃক প্রায় তিন শতাধিক গবাদিপশুর খামারিদের মাঝে বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ইনজেকশন বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন। এ সময় সাবেক পৌর কমিশনার মাসুক মিয়া, সমাজকর্মী সিরাজুল ইসলাম, আবদুল কাহারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গবাদিপশুর মালিকগণ উপস্থিত ছিলেন। এতে প্রায় তিন শতাধিক গরু ও ছাগলকে কৃমিনাশক ইনজেকশন, তর্কা টিকাসহ অসুস্থ গবাদিপশুর চিকিৎসা দেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহাকরী কর্মকর্তা আবদুল মতিন সরকার, বিএফএ জুনেদ চৌধুরী, সুকেশ চন্দ্র দাস, ড্রেসার তাজুল ইসলাম ও দিপন গোপসহ মেডিকেল টিম। এ সময় অতি সহজে নিজ এলাকায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পাওয়ায় বেজায় খুশি হন গবাদিপশুর মালিকগণ। এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ জানান, পৌরসভা ও প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স