সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছি আমরা?

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১১:২১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১১:২১:৩৩ অপরাহ্ন
মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছি আমরা?
বাসাভাড়া নিয়ে সুনামগঞ্জ শহরের রায়পাড়ার মতো বড়পাড়াও মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠেছে - আমরা কি সত্যিই আমাদের মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছি? বড়পাড়ায় বাসাভাড়া দিতে বিলম্ব হওয়ায় এক দরিদ্র অটোরিকশাচালক, তার স্ত্রী এবং চার শিশু সন্তানকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে চলে যান বাড়ির মালিক। তিন ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ অবস্থায় থাকা এই পরিবার শেষমেশ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তায় মুক্তি পায়। ঘটনাটি কোনো নাট্যকাহিনি নয়, বরং আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা। অর্থনৈতিক সংকটে থাকা একজন ভাড়াটিয়া পরিবারকে এভাবে তালাবদ্ধ করে রেখে দেওয়া শুধু অমানবিকই নয়, এটি মৌলিক মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং আইনের চোখে অপরাধের শামিল। ভাড়াটিয়ারা সমাজের একটি বৃহৎ অংশ। তারা সাধারণ মানুষ - খেটে খাওয়া, দিন আনে দিন খায় ধরনের জীবন যাপনকারী মানুষ। একজন ভাড়াটিয়া যদি সাময়িক সংকটে পড়ে ভাড়ার টাকা দিতে না পারে, তাহলে তাকে তালাবদ্ধ করে রাখা কি সভ্য সমাজের কাজ? এটি কি আমাদের শিক্ষার, বিবেকের, ধর্মীয় মূল্যবোধের, কিংবা ন্যূনতম মানবিকতাবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ? আমরা এমন একটি সমাজে বসবাস করছি যেখানে অল্প সময়ের আর্থিক অসচ্ছলতা কাউকে অপরাধী বানিয়ে দেয়। অথচ সেই ব্যক্তি মাসের পর মাস নিয়মিত ভাড়া দিয়ে আসছিল। দরিদ্রতা যেন এখানে অপমানের নামান্তর। অথচ আমাদের সংবিধান, আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং মানবাধিকারের আন্তর্জাতিক চুক্তিগুলো আমাদের শেখায় - দরিদ্র মানুষকে সহানুভূতির চোখে দেখতে, তাদের পাশে দাঁড়াতে। আমরা প্রশ্ন করতে চাই- যদি এই ঘটনা গণমাধ্যমে না আসত বা যদি তারা ৯৯৯-এ ফোন করতে না পারত, তাহলে কী ঘটতো? কে নিতো দায়? প্রশাসন কি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কোনো উদ্যোগ নেবে? এ ঘটনায় প্রশাসনের ভূমিকা, আইন প্রয়োগকারী সংস্থার তাৎক্ষণিক সাড়া প্রশংসার যোগ্য হলেও, এর স্থায়ী সমাধান প্রয়োজন। আমরা বিশ্বাস করি, একজন ভাড়াটিয়া মানুষ তাঁর সম্মান, নিরাপত্তা ও অধিকার নিয়ে বাঁচার সুযোগ পাওয়ার অধিকার রাখেন। তার আর্থিক দৈন্য কোনোভাবেই তাকে নির্যাতনের সুযোগ করে দিতে পারে না। একজন শিশু, একজন গৃহবধূ, একজন দরিদ্র মানুষ যেন আর কখনও এমন অবমাননার শিকার না হন - এটাই প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ