সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি ১৯৮ বিশ্বনেতার সমর্থন

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০৯:২৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৪ ০৯:২৮:৫২ পূর্বাহ্ন
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি ১৯৮ বিশ্বনেতার সমর্থন
সুনামকণ্ঠ ডেস্ক :: ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ১৯৮ বিশ্বনেতা সমর্থন জানিয়েছেন। বাংলাদেশের জনগণ ও সারা বিশ্বের শুভবুদ্ধির নাগরিকদের জন্য একটি চিঠি শিরোনামে এই সমর্থন দেওয়া হয়। তাদের মধ্যে ৯২ জনই নোবেল বিজয়ী। ছাত্রদের আন্দোলনে সহিংস পদক্ষেপ নেয় শেখ হাসিনার বাহিনী। এরপর তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্ররা। এক পর্যায়ে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এরপর ছাত্রদের আহ্বানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন মুহাম্মদ ইউনূস। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতিকে আমরা সাধুবাদ জানাই। তাছাড়া গণতন্ত্রের বিকাশ ঘটতে দেওয়ার প্রতিশ্রুতিকেও আমরা সাধুবাদ জানাই। একটি নতুন ও উন্নত সভ্যতা বিনির্মাণে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যেতে আমরা যে কোনো উপায়ে সাহায্য করতে প্রস্তুত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে সই করা ব্যক্তিদের মধ্যে আছেন শান্তি, অর্থনীতি, সাহিত্য, চিকিৎসা, রসায়ন ও পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী ৯২ জন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক