সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ

৪০ বছরের ব্যবসায় এমন সংকট দেখিনি : এ কে আজাদ

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১১:৫৭:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১১:৫৭:৫৫ পূর্বাহ্ন
৪০ বছরের ব্যবসায় এমন সংকট দেখিনি : এ কে আজাদ
সুনামকণ্ঠ ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে তৈরি পোশাক খাতে রফতানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।
তিনি বলেন, “আমার ৪০ বছরের ব্যবসায়িক জীবনে এমন সংকট আর দেখিনি।” রবিবার (২০ জুলাই) রাজধানীর একটি হোটেলে দৈনিক প্রথম আলো আয়োজিত ‘ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ : কোন পথে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন তিনি। এ কে আজাদ বলেন, “আমরা যাদের কাছে রফতানি করি, সেসব বড় ব্র্যান্ড যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চলমান ট্যারিফ নেগোসিয়েশনের খোঁজ রাখছে এবং লবিং করছে। তারা আমাদের স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশের পক্ষে ইতিবাচক ফল আসার সম্ভাবনা খুবই কম।” তিনি জানান, এ সংকট নিয়ে যখন সরকারের সঙ্গে আলোচনা করা হয়, তখন লবিস্ট নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছিল। “প্রধান উপদেষ্টার দফতরে বার্তা পাঠানো হয়েছিল। তখন বলা হয়েছিল- ৯৫ শতাংশ সমাধান হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনও ইতিবাচক অগ্রগতি দেখছি না,” বলেন তিনি। একজন ক্রেতার সঙ্গে সাম্প্রতিক যোগাযোগের কথা উল্লেখ করে এ কে আজাদ বলেন, “রবিবার একটি আন্তর্জাতিক ব্র্যান্ড আমাকে মেইল পাঠিয়ে জানতে চেয়েছে- আগামী ১ আগস্ট থেকে তৈরি হওয়া পণ্যে যদি নতুন শুল্ক আরোপ করা হয়, তবে তার কত শতাংশ আমি বহন করবো। ওই ক্রেতার কাছে আমার রফতানির পরিমাণ ৮০ মিলিয়ন ডলার, যেখানে আমার লাভ ১.৩৭ মিলিয়ন ডলার। যদি আমাকে ৩৫ শতাংশ শেয়ার করতে হয়, তাহলে আমি টিকবো কীভাবে?” সরকারের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সাত-আট মাস পর আপনারা (বর্তমান সরকার) চলে যাবেন। কিন্তু আমরা কোথায় যাবো? আমাদের ভবিষ্যৎ কী হবে? আমাদের কি আপনারা ঝুঁকিতে ফেলে যাবেন?” তিনি আরও বলেন, “অনেকে মনে করেন, কারও মাথার ওপর কেউ আছেন- তিনি এক ফুঁ দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বাস্তবতা অন্যরকম।” আলোচনায় অংশ নিয়ে লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, “আমরা কনফিউজড। বাংলাদেশ সরকার আসলে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ইস্যুতে কী পথে হাঁটছে, সেটি এখনও পরিষ্কার নয়।” আলোচনায় অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতা ও রফতানিকারকরা যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফের বিরুদ্ধে শক্ত কূটনৈতিক তৎপরতা ও বেসরকারি খাতের সঙ্গে সমন্বিত উদ্যোগের তাগিদ দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯