সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গণগ্রেপ্তারের অভিযোগ বিএনপির

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১২:০২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১২:০৩:৩২ অপরাহ্ন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গণগ্রেপ্তারের অভিযোগ বিএনপির
সুনামকণ্ঠ ডেস্ক ::
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নাশকতা মামলায় নিরীহ মানুষকে হয়রানি ও গণগ্রেপ্তারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
রোববার (২০ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলা ঘাঘর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কোটালীপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠন। উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় তিনি বলেন, এই মামলা পর্যালোচনা করে দেখা যায়, কোটালীপাড়ার বিভিন্ন স্তরের জনতা, ছাত্র, শিক্ষক, কৃষক, ভ্যানচালক, দিনমজুকে ধরে নিয়ে এসে আসামি করে জেলহাজতে পাঠিয়েছে কোটালীপাড়া থানা-পুলিশ। আমরা এই নিরীহ মানুষদের গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি। আর যদি একজন নিরীহ মানুষকে হয়রানি বা গ্রেপ্তার করা হয়, তাহলে আমরা উপজেলার সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে প্রতিবাদ জানাব। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার বলেন, এই মামলায় কোটালীপাড়ার সাধারণ মানুষ আতঙ্কিত। সাধারণ মানুষও ঘরে ঘুমাতে পারে না। কোটালীপাড়ার মানুষ এটাকে গণগ্রেপ্তার হিসেবে আখ্যায়িত করেছে। আবুল বাশার হাওলাদার আরও বলেন, এই মামলার সঙ্গে কোটালীপাড়া উপজেলা বিএনপি বা এর সহযোগী সংগঠনের কেউ জড়িত নন। কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ স¤পাদক ওলিউর রহমান হাওলাদার বলেন, এই মামলায় অনেক সাধারণ আমজনতাকে আসামি করা হয়েছে, যাঁরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। অন্যদিক অনেক পথচারী ও শ্রমজীবী মানুষকে ইতিমধ্যে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচিতে নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের যোগদানে বাধা সৃষ্টির জন্য গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার অবদার হাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন কোটালীপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং ১৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত শুক্রবার মামলা করেন। এখন পর্যন্ত এ মামলায় ৩০ জনকে আটক করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ