সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৪:০২:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৪:০২:২৫ পূর্বাহ্ন
জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২৫/২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. বরকত উল্লাহ। এতে মোট আয় দেখানো হয় ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। মোট ব্যয় দেখানো হয় ২১ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১০ লাখ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. বরকত উল্লাহ। পৌর নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী হোসেন ও গীতাপাঠ করেন পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, জহিরুল ইসলাম লাল মিয়া, মো. শাহজাহান মিয়া, আবদুল ওয়াহিদ, গোবিন্দ দেব, হিফজুর রহমান তালুকদার জিয়া, হুমায়ূন কবির ফরিদী, শাহ ফুজায়েল আহমদ, জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, রিয়াজ রহমান, ইয়াকুব মিয়া, আলী জহুর, আলী হোসেন খান, আমিনুর রহমান জিলু, আমিনুল হক সিপন, তৈয়বুর রহমান, রশিদ আলী, এলাইছ মিয়া, আবদুস সালাম প্রমুখ। সভায় পৌরসভার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. বরকত উল্লাহ বলেন, এবারের বাজেট বাস্তবমুখি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে

সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে