সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

বিশ্বম্ভরপুরে ওএমএস ডিলার নিয়োগ, ২টি চূড়ান্ত, ১১টিতে পুনঃতদন্ত

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৪:০৭:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৪:০৭:৩২ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে ওএমএস ডিলার নিয়োগ, ২টি চূড়ান্ত, ১১টিতে পুনঃতদন্ত
স্টাফ রিপোর্টার :: নিম্ন-আয়ের মানুষদের স্বল্পমূল্যে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে খোলা বাজারে চাল ও আটা বিক্রয় (ওএমএস) কার্যক্রমে বিশ্বম্ভরপুর উপজেলায় ডিলার নিয়োগে লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা খাদ্যবান্ধব কমিটির উদ্যোগে ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। এতে পলাশ ইউনিয়নের দুটি পয়েন্টে আটজন আবেদনকারীর মধ্য থেকে লিয়াকত এন্টারপ্রাইজ ও আকসা এন্টারপ্রাইজ চূড়ান্তভাবে নির্বাচিত হন। তবে ইউনিয়ন খাদ্যবান্ধব কমিটির সদস্য ও বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া বাকি ১১টি পয়েন্টে আবেদনকারীদের কাগজপত্র যাচাই-বাছাই নিয়ে প্রশ্ন তুললে, লটারির কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ফয়জুল হক জানিয়েছেন, তদন্ত শেষে চূড়ান্তভাবে বিবেচিতদের মধ্যে লটারি অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ জানিয়েছেন, বিধি অনুযায়ী পুনঃতদন্ত শেষে লটারির মাধ্যমে দ্রুততম সময়ে সবগুলো পয়েন্টে ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স