সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৪:১৪:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৪:১৪:৪৫ পূর্বাহ্ন
কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের মদনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার পঞ্চগ্রাম মাদ্রাসার সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম জাবেদ মিয়া (৪৫), তিনি নোয়াখালী জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। জয়কলস হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, ভোররাতে বৃষ্টিপাতের কারণে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কটি কর্দমাক্ত পিচ্ছিল হয়ে যায়। পিচ্ছিল সড়কে সুনামগঞ্জগামী পণ্যবোঝাই কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক জাবেদ মিয়া মৃত্যুবরণ করেন। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী