সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

হাউসবোটে বিদ্যুতের চোরাই জোগান বন্ধে পদক্ষেপ নিন

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৪:৩৬:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৪:৩৬:৫৭ পূর্বাহ্ন
হাউসবোটে বিদ্যুতের চোরাই জোগান বন্ধে পদক্ষেপ নিন
তাহিরপুর উপজেলায় হাউসবোট পর্যটনের জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে অব্যবস্থাপনা ও অনিয়মের মাত্রাও। সম্প্রতি যেভাবে হাউসবোটগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, তা শুধু আইন ভঙ্গের উদাহরণই নয়, একইসাথে একটি ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কাও সৃষ্টি করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতির বৈধ মিটার ব্যবহার করেও একাধিক হাউসবোটে অবৈধভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। একটি মিটার থেকে ১০-১৫টি হাউসবোটে লাইন দেওয়া হচ্ছে - যা বিদ্যুৎ ব্যবস্থার ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করছে এবং যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এসি, ফ্যান, সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র চালাতে গিয়ে এই অবৈধ বিদ্যুৎ সরবরাহ শুধুই অসততা নয়, এটি পুরোপুরি শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আরও উদ্বেগজনক হয় যখন দেখা যায়, এই বিদ্যুৎ চোরাই কাজে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয় ভূমিকা পালন করছে। স্থানীয় পরিত্যক্ত কয়লার ডিপো থেকে রাতের আঁধারে লাইন টেনে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে হাউসবোটে। দিনের বেলায় সেই লাইন বিচ্ছিন্ন করে রাখা হয়, যেন ধরা না পড়ে। এর ফলে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি লোডশেডিং বেড়েছে, যা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জন্য। সবচেয়ে ভয়াবহ আশঙ্কা হলো- অগ্নিকা- বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির আশঙ্কা। এই চিত্র আমাদের মনে করিয়ে দেয়- উন্নয়ন বা পর্যটন যদি নিয়মের বাইরে চলে যায়, তবে তা অভিশাপে পরিণত হয়। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অভিযানের কথা বলা হলেও এটি যেন এককালীন না হয়। নিয়মিত মনিটরিং, আইনানুগ ব্যবস্থা এবং স্থানীয় জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই অনিয়ম রুখতে হবে। একইসাথে, হাউসবোট পর্যটনের টেকসই উন্নয়নের জন্য বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা যেমন- সোলার প্যানেল বা অনুমোদিত জেনারেটর ব্যবহারের বাধ্যবাধকতা তৈরি করা জরুরি। আমরা মনে করি, সিন্ডিকেটভিত্তিক অবৈধ বিদ্যুৎ সংযোগ এখনই রুখতে না পারলে, তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন