সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

নুরুল্লা গ্রামে ৩ জনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৮:১৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৮:১৮:০৭ পূর্বাহ্ন
নুরুল্লা গ্রামে ৩ জনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নুরুল্লা গ্রামে ৩ জনেরও ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এলাকাবাসীর উদ্যোগে গ্রামের সরকারি রাস্তায় এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. নাজিম উদ্দীন, কৃষক জলিল মিয়া, খসরু মিয়া, মোস্তাকিন আলী, কিবরিয়া, ছাদ আলী, ইউসুফ আলী, জুলেখা, আছিয়া খাতুন। এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, নাঈম, শাহিদুর রহমান, রফিক মিয়া, মাওলানা আব্দুল গফফার, ফরিদ মিয়া, আব্দুস ছোবহান, সাঈদ মিয়া, তাবিল মিয়া, গোলাম হোসেন, আব্দুল খালিক, আলী নুর, এমদাদুল হক প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সোমবার সকাল ১১টায় গ্রামের আব্দুস ছোবহান তার ক্রয়কৃত ভূমি সার্ভেয়ার দ্বারা মাপ করার জন্য ঘটনাস্থলে গেলে আ.লীগ সভাপতি মক্তসিন আলী তার ছেলে হাকিম উদ্দিন গং নগদ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। আহতরা হলেন মো. মাসুদ মিয়া (৪৫), জাহানারা বেগম (৪৭), আব্দুস ছোবহান (৫০)। তারা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা গ্রামবাসী এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এদিকে মানববন্ধন শেষে মক্তসিন আলীর লোকজন মানববন্ধন স্থলে এসে অংশগ্রহণকারীদের দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ