সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

সুনামগঞ্জ-৫ আসনে জমিয়তের প্রার্থী মুফতি লুৎফুর রহমান

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৮:১৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৮:১৯:৩২ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৫ আসনে জমিয়তের প্রার্থী মুফতি লুৎফুর রহমান
ছাতক প্রতিনিধি :: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক নতুন রাজনৈতিক বার্তা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আলেমে দ্বীন, শিক্ষানুরাগী ও সমাজসেবক মুফতি লুৎফুর রহমান বিননূরী-এর নাম। মঙ্গলবার (২২ জুলাই) ছাতক পৌর শহরের মোড়ল কমিউনিটি সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ছাতক উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে ও ছাতক উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ সাইদুর রহমান ও দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ স¤পাদক ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আব্দুস সুবহান, দোয়ারাবাজার উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আবুল ফজল, সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক স¤পাদক মাওলানা আখতারুজ্জামান, মাওলানা শাহ আহমদ মাদানী, ওমান কেন্দ্রীয় জমিয়ত নেতা মাওলানা মুহাম্মদ উল্লাহ আল-হাসান। আরও বক্তব্য রাখেন ছাতক উপজেলা জমিয়তের সাংগঠনিক স¤পাদক মাওলানা আলী আহমদ, দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক স¤পাদক মাওলানা গিয়াস উদ্দিন, ছাতক উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা গৌছ উদ্দিন, ছাতক উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক স¤পাদক এইচ এম জিয়াউর রহমান, দোয়ারাবাজার উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল গফুর রায়হান, ছাতক উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা কামরুল ইসলাম প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হামিদ, ছাতক উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা জামিলুর রহমান চৌধুরী, সহ সভাপতি মাওলানা আজিজুর রহমান, সহ সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সহ সভাপতি মাওলানা সাইদুজ্জামান আল হায়দর, সহ সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, শ্রমিক জমিয়ত ছাতক উপজেলার সভাপতি মুফতি আসহাদুল হক, যুব জমিয়ত ছাতক উপজেলার সাধারণ স¤পাদক মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা নেজামুল আলম, মাওলানা নুরুজ্জামান, মাওলানা জসিম উদ্দিন, সাংগঠনিক স¤পাদক আকমল হোসাইন, সাধারণ স¤পাদক মাওলানা হুমায়ুন রশিদ, সাংগঠনিক স¤পাদক মাওলানা নুরুজ্জামান, প্রচার স¤পাদক মো. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা শিব্বির আহমদ, দোয়ারা উপজেলা জমিয়ত নেতা মাওলানা এহতাশামুল হক, সদস্য মাওলানা মিজানুর, যুবনেতা শাহ তাহমিদ উস সালাম, ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ফররুখ নূরী, সাংগঠনিক হাবিবুর রহমান, আব্দুল হামিদ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের জন্য মুফতি লুৎফুর রহমান বিন নূরীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন ছাতক উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আব্দুস সুবহান পাইগাঁও হুজুর। সভায় বক্তারা বলেন, মুফতি লুৎফুর রহমান বিননূরী এমন একজন ব্যতিক্রমধর্মী নেতা, যিনি দ্বীন, শিক্ষা ও জনসেবার মিশেল ঘটিয়ে এক নতুন আদর্শের ধারক। এই জনপদের জন্য আশার আলো হয়ে উঠবেন তিনি। সভায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শামসুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ