সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বালুর স্তূপে কাঁদছিল নবজাতক, মায়ের মমতায় কোলে তুলেন হাসিনা

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৮:২৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৮:২৯:১২ পূর্বাহ্ন
বালুর স্তূপে কাঁদছিল নবজাতক, মায়ের মমতায় কোলে তুলেন হাসিনা
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার বাকাতলা গ্রামের সড়কের এক পাশে বালু স্তূপের উপর থাকা এক নবজাতককে গত বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করা হয়েছে। কুড়িয়ে পাওয়া ওই নবজাতক এখন উপজেলার বাঙালভিটা গ্রামে হাসিনা বেগম (৩৭) নামের এক নারীর তত্ত্বাবধানে রয়েছে। উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছ, উপজেলার বাকাতলা ও বাঙাল ভিটা গ্রামটি পাশাপাশি। বাকাতলা গ্রামের পেছনে থাকা পাকা সড়কের এক পাশে বালুর স্তূপের ওপর শরীরে কাপড় প্যাঁচানো অবস্থায় গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নবজাতক এক শিশুকে কান্নার শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। ধীরে ধীরে এলাকার অনেক নারী-পুরুষ সেখানে জড়ো হন। পরে এক বৃদ্ধা ওই শিশুটিকে কোলে তুলে নিয়ে কিছুক্ষণ পরই সেখানে রেখে দেন। নবজাতক শিশুটির কান্না সহ্য করতে না পেরে মাতৃত্বের টানে বাঙালভিটা গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক মোস্তফা কামালের (৪৮) স্ত্রী হাসিনা বেগম (৩৭) এই শিশুটিকে কোলে তুলে দুগ্ধ পান করালে নবজাতক শিশুটির কান্না থেমে পরে স্থানীয় লোকজনদের সঙ্গে আলোচনা করে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যান তিনি। এলাকাবাসীর পক্ষ থেকে ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে জানানো হয়। পরদিন শুক্রবার বিকেল তিনটার দিকে পাশের তাহিরপুর উপজেলার ২৫ বছর বয়সী এক নারী ওই বাড়িতে গিয়ে নিজের শিশু বলে নবজাতককে দাবি করেন। তখন ইউএনও’র অনুমতি ছাড়া শিশুটিকে হস্তান্তর করা সম্ভব হবে না বলে জানিয়ে দেন হাসিনা বেগম ও তাঁর স্বামী। পরে ওই নারী সেখান থেকে চলে যান। পল্লী চিকিৎসক মোস্তফা কামাল ও তাঁর স্ত্রী হাসিনা বেগম বলেন, কুড়িয়ে পাওয়া কন্যা শিশুটিকে এক নারী নিতে এসেছিলেন। আমরা তার কাছে শিশুটিকে দিইনি। ইউএনও স্যার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা স্যার আমাদেরকে বলেছেন, এ ঘটনায় থানায় জিডি করে জিডি’র কপিসহ সিলেটের ছোট মণি নিবাসে নিয়ে গিয়ে হস্তান্তর করার জন্য। বুধবার এ ঘটনায় থানায় জিডি করবো এবং সোনামণি নিবাসে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেব। আমরা নিজের সন্তানের মতোই শিশুটিকে লালন-পালন করছি। মধ্যনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা তৌফিক আহমেদ বলেন, কুড়িয়ে পাওয়া নবজাতক ওই শিশুটির পিতা-মাতার সঠিক পরিচয় এখনো জানাযায়নি। শিশুটিকে যারা এখন লালন-পালন করছেন তাদের থানায় জিডি করে জিডির কপি নিয়ে শিশুটিকে সিলেটের বাগবাড়ি এলাকায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ছোটমণি নিবাসে হস্তান্তরের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যনগরের ইউএনও উজ্জ্বল রায় বলেন, কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুর খবরটি আমাকে জানানো হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মধ্যনগর থানার ওসি’র উপস্থিতিতে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। নবজাতক ওই শিশুটির এখনো পিতা-মাতার সঠিক পরিচয় পাওয়া যায়নি। তাই শিশুটিকে সিলেটের ছোটমণি নিবাসে পাঠানোর জন্য সিদ্ধান্ত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী