সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম
তিন সন্তানের জনক আটক

তাহিরপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৮:৩৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৮:৪২:৪৪ পূর্বাহ্ন
তাহিরপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে ১৯ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে আলম মিয়া।
এই ঘটনায় সোমবার (২১ জুলাই) দুপুরে অভিযুক্ত আলম মিয়াকে পুলিশ আটক করেছে। আলম মিয়া বিবাহিত ও তিন সন্তানের জনক। এর পূর্ব গত রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গল বাড়ি গ্রামে তরুণী নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয়। স্থানীয়রা জানান, ঘটনার দিন তরুণীর বাবা-মা গ্রামের অন্য বাড়িতে গেলে ঘরে সে একা ছিল। এসময় আলম মিয়া তাকে ধর্ষণ করে। এই ঘটনা জানাজানি হলে ও পরিবার থেকে অভিযোগ পেয়ে আলম মিয়াকে জঙ্গলবাড়ি এলাকা থেকে আটক করে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্পের সদস্যরা।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানিয়েছেন, ভিকটিম ও তার পরিবার থানায় এসেছেন, লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ