সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৮:৪৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৮:৪৭:১৩ পূর্বাহ্ন
সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামকণ্ঠ ডেস্ক :: শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেলও ছুঁড়ছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে এ সংঘর্ষ শুরু হয়। এদিকে এ ঘটনার মধ্যেই শিক্ষার্থীদের আন্দোলন ও তোপের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে অপসারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা শিক্ষাভবন এলাকায় ও জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় অবস্থান নেয়। জানা গেছে, চারটার কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর কিছু গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলে পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়। এদিকে সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। আহত শিক্ষার্থীরা জানান, তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন কলেজের দুই হাজারেরও বেশি শিক্ষার্থীরা মঙ্গলবার সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে তাদের কিছু শিক্ষার্থী গেট ভেঙে সচিবালয়ের ভিতর ঢুকে যান। তখনই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত শিক্ষার্থীদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স