সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

মাইলস্টোনে ৮ ঘণ্টা অবরুদ্ধ,

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৮:৫১:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৮:৫১:৪১ পূর্বাহ্ন
মাইলস্টোনে ৮ ঘণ্টা অবরুদ্ধ,
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রায় ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাস ছেড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার। এসময় তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পুলিশের এডিশনাল ডিআইজি ডিসি (উত্তরা) মো. মুহিদুল ইসলাম সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের ক্যাম্পাস থেকে বের করে নিয়ে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে ওইদিন সকালে সেখানে পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে অবরুদ্ধ করে রাখে তাদের। এর আগে সকাল থেকে তারা মাইলস্টোন ক্যা¤পাসে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। দুপুর ১টা ১০ মিনিটে অতিরিক্ত পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে। তারা দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়ে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে ক্যাম্পাস থেকে সরিয়ে নিতে হবে। এর কিছুক্ষণ পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। শিক্ষার্থীরা পুলিশকে ধাওয়া দিয়ে প্রশাসনিক ভবনের ভেতরে পাঠিয়ে দেয়। তখন পুলিশের পক্ষ থেকেও পাল্টা ধাওয়া দেওয়া হয়। শিক্ষার্থীরা মূল ফটকের নিয়ন্ত্রণ নেয় এবং কলেজ ভবনে প্রবেশের চেষ্টা করে। শিক্ষকরা ঘটনাস্থলে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। তবে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও শিক্ষার্থীরা অবস্থান ছাড়েননি। সর্বশেষ অতিরিক্ত পুলিশ ও র‌্যাব প্রবেশ করিয়ে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয় ক্যাম্পাস থেকে। পরে বেলা সাড়ে ৩টার দিকে দুই উপদেষ্টা, প্রেস সচিবসহ পুলিশ কর্মকর্তারা বেরিয়ে যান। সড়কে অবরোধের কারণে তারা আবার ক্যম্পাসে ফিরে যেতে বাধ্য হন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু