সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

হয়রানিমূলক মামলায় সাংবাদিক শামীমকে আসামি করায় সুনামকণ্ঠ পরিবারের নিন্দা

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০৯:৩৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৪ ০৯:৪২:১২ পূর্বাহ্ন
হয়রানিমূলক মামলায় সাংবাদিক শামীমকে আসামি করায় সুনামকণ্ঠ পরিবারের নিন্দা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক, পেশাদার গণমাধ্যমকর্মী দৈনিক কালের কণ্ঠ, একাত্তর টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক শামস শামীমকে আসামি করায় সুনামকণ্ঠ পরিবার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। দৈনিক সুনামকণ্ঠ পরিবার এ ঘটনায় বিস্মিত ও মর্মাহত। দৈনিক সুনামকণ্ঠ পরিবারের পক্ষে সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় বলেন, সাংবাদিক শামস শামীম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনের সব কর্মসূচি প্রচার ও প্রকাশে যথাযথ দায়িত্ব পালন করেছেন। তিনি প্রায় ২০ বছর ধরে মূলধারার একজন পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। সাংবাদিকতার মাধ্যমে তিনি দেশের বাইরেও সফর করে দেশ ও জনগণের পক্ষে কাজ করছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি একজন অ্যাক্টিভিস্ট ও কবি হিসেবে পরিচিত। কিন্তু এই মামলায় গত ২ সেপ্টেম্বর সাংবাদিক শামস শামীমকে আসামি করার ঘটনায় সুনামকণ্ঠ পরিবার ক্ষুব্ধ, মর্মাহত। বাদী মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহার করে নিবেন এই প্রত্যাশা করি আমরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স