সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

বিএসএফের হাতে দুই বাংলাদেশি শ্রমিক আটক

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:০০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৯:০০:০৭ পূর্বাহ্ন
বিএসএফের হাতে দুই বাংলাদেশি শ্রমিক আটক
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় দুই বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস সংলগ্ন চেলা নদীতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুই শ্রমিক চেলা নদীর আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে ভারতের অংশে গিয়ে বালু তুলছিলেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। বর্তমানে তারা ভারতের চেলা বিএসএফ ক্যাম্পে আটক রয়েছেন বলে জানা গেছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি সিলেটের ৪৮ বিজিবির আওতাধীন। এ বিষয়ে সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, “চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় কয়েকজন শ্রমিক ভারতের সীমানায় ঢুকে পড়ে। তাদের বাধা দিলে বিএসএফ সদস্যদের লক্ষ্য করে তারা ইট-পাটকেল ছোড়ে। একপর্যায়ে বিএসএফ দুজনকে আটক করে। বর্তমানে তাদের ফিরিয়ে আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন