সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

আমরা ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো শিক্ষকও চাই : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৭:৫২:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৭:৫২:৩৭ পূর্বাহ্ন
আমরা ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো শিক্ষকও চাই : জেলা প্রশাসক
শান্তিগঞ্জ প্রতিনিধি :: জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা অনুকরণীয় যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা সত্যিই চমৎকার। আমরা জেলাব্যাপী এই পরীক্ষা নেওয়ার চিন্তা করছি। এই পদ্ধতিকে সামনে রেখে অচিরেই শিক্ষা কর্মকর্তাদের সাথে নিয়ে জেলার সকল প্রাথমিক শিক্ষকদের সাথে কথা বলবো। পরে সিদ্ধান্ত নেবো কীভাবে জেলায় প্রাথমিকের শিক্ষার মান আরো ভালো করা যায়। সেই সাথে শিক্ষকদেরও আমরা আরো প্রশিক্ষিত, মানসম্মত করে গড়ে তুলবো। আমরা জেলায় ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো শিক্ষকও চাই। একজন ভালো শিক্ষকই ভালো শিক্ষার্থী গড়ে তুলতে পারেন। বুধবার (২৩ জুলাই) বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত প্রাথমিক শিক্ষা সম্মিলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা যেহেতু শিশুদেরকে আপনাদের কাছে পাঠাই সেহেতু ভালো মন্দের প্রথম দায়ভার কিন্তু আপনাদেরই। এটাও অস্বীকার করা যাবে না। একজন শিক্ষক সর্বোচ্চ সম্মানের অধিকারী। কিন্তু সে সম্মান অর্জন করার সক্ষমতা আপনার থাকতে হবে। উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষা সম্মিলনে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী ও ইশাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহপারা প্রীতমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাশ, কৃষি কর্মকর্তা আহসান হাবীব, পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা চৌধুরী রোজী, শিক্ষার্থী অভিভাবক জাহাঙ্গীর আলম, তেঘরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আদিব হোসেন ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ও ইভা আক্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ওয়াজিহা আক্তার তানহা ও গীতা পাঠ করেন অনুশ্রী সূত্রধর। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ইউএনও সুকান্ত সাহা কর্তৃক নেওয়া ‘বেসিক নলেজ টেস্ট’-এ প্রথম ৫টি স্কুল, বিষয় ভিত্তিক ৬০ জন শিক্ষক ও ৩৩৩ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার স্বরূপ সম্মাননা স্মারক, সনদপত্র, শিক্ষা উপকরণ ও ৪টি করে ফলদ গাছ দেওয়া হয়। গাছের মধ্যে আম, জাম, কাঁঠাল ও বেল গাছ ছিল। এছাড়াও এ পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৫৭টি প্রাথমিক বিদ্যালয়কে প্রাক-প্রাথমিকের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী