সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

জগন্নাথপুরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:০১:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৮:০১:৫৯ পূর্বাহ্ন
জগন্নাথপুরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে মাধ্যমিক স্কুল পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায়। বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলার রাণীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবীর, চন্দন মিয়া কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান, হাজী রঙ্গুম আলী কারিগরি প্রতিষ্ঠানের শাজাহান মাহমুদ, রাণীগঞ্জ কলেজের প্রভাষক অনিক সূত্রধর, সাইফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল কাশেম ও গীতাপাঠ করেন শান্তা রাণী নাথ। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হোসাইন মোহাম্মদ আনোয়ার ও জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন