সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ফুটপাত দখলমুক্ত রাখতে সিলেটে ‘শোয়া কর্মসূচি’

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৩০:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৩০:৪৪ পূর্বাহ্ন
ফুটপাত দখলমুক্ত রাখতে সিলেটে ‘শোয়া কর্মসূচি’
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রতিবাদ সভা ও ‘শোয়া কর্মসূচি’ পালন করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসীকল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে এই কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা দখলদারি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত ফুটপাত ও রাস্তা দখল চলছেই। নগরবাসীর অব্যাহত আপত্তিতেও বন্ধ হচ্ছে না দখলদারদের দৌরাত্ম্য। নগরীর ব্যস্ততম এলাকাগুলোর অনেক জায়গায় সড়কের দুই পাশের ফুটপাত দখল করে বসানো হয়েছে দোকানপাট। কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কের ওপর বসে গেছে পণ্যের পসরা। দখল করা ফুটপাত ও রাস্তায় পথ চলতে পথচারীর নাভিশ্বাস যেন নিত্যদিনের সঙ্গী। যে যার ইচ্ছেমতো ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবহার করছে। কেউ আবার অনেক এলাকায় নির্মাণসামগ্রী মাসের পর মাস ফেলে রেখে সমস্যার সৃষ্টি করছে। শহরে যানজটের একটা বড় কারণ, এই যত্রতত্র গাড়ি পার্কিং আর ফুটপাত দখল করে স্থায়ী-অস্থায়ী দোকান নির্মাণ। অবৈধভাবে ফুটপাত দখলে থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সর্বস্তরের ছাত্রছাত্রী ও পথচারীরা। সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকসর বিভাগীয় কমিটির সাধারণ স¤পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় এই কর্মসূচি পালিত হয়। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে প্রতিবাদ সভা ও ১০ মিনিট শোওয়া কর্মসূচিতে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন বাংলাদেশি প্রবাসী কমিউনিটি নেতা ও সিলেটি সচেতন নাগরিক সমাজের সভাপতি মো. আমিনুল ইসলাম ডিনেস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মো. ইব্রাহিম মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ