সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে প্রার্থনা

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৯:৪২:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৯:৪২:৫৬ পূর্বাহ্ন
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে প্রার্থনা
স্টাফ রিপোর্টার :: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত স্মরণে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে শহরের শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহবায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদারের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজের সঞ্চালনায় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ শাখার সাবেক সদস্য মঙ্গল রায়, রাজন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট দিপঙ্কর বণিক সুজিত, জেলা কল্যাণ ফ্রন্টের সাবেক সদস্য সচিব রমাকান্ত দাস, শ্রী শ্রী কালিবাড়ি মন্দির স্কুলের শিক্ষিকা জবা রানী ঘোষ, জগন্নাথ জিউর মন্দির স্কুলের শিক্ষিকা রুমা রানী পাল, অভিভাবক পপি দেব, ইমা পাল, শায়না দেবী, রিনা দে, রুমা রানী রায়, কাকলী বণিক, ইমা পাল, সুধাংশু শেখর দাস, সুমন চক্রবর্তী, নিরঞ্জন দেবনাথ প্রমুখ। স্মারণ সভায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ