সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

মাইলস্টোনের ঘটনা পুঁজি করে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে : হাসনাত আব্দুল্লাহ

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৯:৫১:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৯:৫১:৪২ পূর্বাহ্ন
মাইলস্টোনের ঘটনা পুঁজি করে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে : হাসনাত আব্দুল্লাহ
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব- বাংলাদেশের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী বক্তব্যে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবিলা করতে হবে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতের শাসকরা আমাদের একটি ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা দিয়ে গেছে। আপনি রাস্তায় বের হন, বাসে চাপা পড়ে মরবেন। আপনি হাসপাতালে যান, চিকিৎসার অভাবে মারা যাবেন। বিমান দুর্ঘটনায় মারা যাবেন, লঞ্চ দুর্ঘটনায় মারা যাবেন। বাংলাদেশে একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার অবস্থা আমাদের দিয়ে যায়নি। এই রাষ্ট্রের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। তিনি বলেন, আমরা চেয়েছিলাম একটি পুনর্গঠিত রাষ্ট্র ব্যবস্থা। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ইংরেজিতে অনার্স, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন বাংলায় অনার্স। যারা দক্ষ এবং যোগ্য মানুষ ছিল তাদেরকে সরকারে বসিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়া উচিত ছিল স্বাস্থ্যব্যবস্থা কেমন হওয়া উচিত। অত্যন্ত পরিতাপের বিষয়- আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা, একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশে কি কোনো ডাক্তার ছিল না? এর আগে দুপুর পৌনে ১২টায় জেলা শহরের রেলগেইট এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপি নেতারা। এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম ছাড়াও পদযাত্রায় অংশ নেন এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহবায়ক মাওলানা আশরাফ মাহদিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন