সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

সুনামগঞ্জ-৩ আসনে মুশতাক আহমদকে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১০:০৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ১০:০৭:০৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৩ আসনে মুশতাক আহমদকে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
স্টাফ রিপোর্টার :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী হিসেবে লন্ডন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সভাপতি হাফেজ শেখ মুশতাক আহমদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের আল ফেরদৌস কমিউনিটি সেন্টারে এক সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা এই ঘোষণা দেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক স¤পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন, এই সময়ে আমাদের এমন একজন প্রতিনিধি দরকার, যিনি শুধু নির্বাচনের সময় উপস্থিত হন না, বরং সারাবছর এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার থাকেন। হাফেজ মুশতাক ঠিক তেমনই একজন মানুষ। লন্ডনে উচ্চশিক্ষা নেওয়া, ছাত্র রাজনীতিতে নেতৃত্বদান, আবার নিজের জন্মভূমি শান্তিগঞ্জ-জগন্নাথপুরের প্রতি দায়বদ্ধতা - এই তিনের মেলবন্ধন তিনি নিজের জীবনে ধরে রেখেছেন। তিনি আরও বলেন, প্রবাসে থেকেও তিনি গ্রামের মসজিদ-মাদ্রাসা, গরিব-দুঃখী মানুষের খোঁজখবর রেখেছেন। কোনো প্রচার ছাড়া অনেক মেধাবী ছাত্রকে পড়ালেখার খরচ দিয়ে সাহায্য করেছেন, অসুস্থ রোগীদের পাশে দাঁড়িয়েছেন। আমরা বিশ্বাস করি, এলাকার একজন নিবেদিতপ্রাণ সন্তান হিসেবেই তিনি সংসদে গিয়ে সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলবেন। সমাবেশে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল ঈমান। যৌথভাবে সঞ্চালনা করেন জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা সোহেল আহমদ ও শান্তিগঞ্জ উপজেলা সাধারণ স¤পাদক মাওলানা শামীম আহমদ। বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন বলেন, দেয়ালঘড়ি প্রতীক কেবল একটি নির্বাচনী মার্কা নয়, এটি সময় সচেতন, দায়িত্বশীল ও জনস¤পৃক্ত নেতৃত্বের প্রতীক। হাফেজ মুশতাক ভাই সেই প্রতীককেই বাস্তবে ধারণ করছেন। ইনশাআল্লাহ, আমরা এই প্রতীককে বিজয়ের প্রতীকে রূপান্তরিত করব। সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা খলিল আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসেন, জেলা সহ-সাধারণ স¤পাদক মাওলানা নুরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ স¤পাদক মাওলানা ফারুক আহমদ, জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা জামিলুল হক আমিনী, সুনামগঞ্জ পৌর সভাপতি মাওলানা আলী খান, জেলা কমিটির নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু তালহা, দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশীদ, ছাতক উপজেলা সাধারণ স¤পাদক মাওলানা জসিম উদ্দিন, জগন্নাথপুর উপজেলার সাধারণ স¤পাদক, মোজাম্মিল হোসেন, শান্তিগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা ওলীউজ্জামান, জগন্নাথপুর পৌর সাধারণ স¤পাদক আমিনুল হক এবং শান্তিগঞ্জ উপজেলা সমাজকল্যাণ স¤পাদক ক্বারী হোসাইন আহমদ। সমাবেশে সর্বসম্মতভাবে হাফেজ শেখ মুশতাক আহমদকে সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের এমপি প্রার্থী ঘোষণা করা হয়। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাফেজ শেখ মুশতাক আহমদ বলেন, আমি আপনাদেরই সন্তান। প্রবাসে থেকেও সবসময় আমার মাটি, আমার মানুষ ও তাদের সুখ-দুঃখের খবর রাখার চেষ্টা করেছি। খেলাফত মজলিস আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা একটি পবিত্র আমানত। আমি বিশ্বাস করি, ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষায় আমরা দেয়ালঘড়ি প্রতীকে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া ও ভালোবাসা কামনা করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন