সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

জাবা ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:৫৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১২:১০:৩০ পূর্বাহ্ন
জাবা ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার ::
ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ জাবা মেডিকেল সেন্টারে রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক ও দিনমজুর মানুষের মধ্যে জাবা ফাউন্ডেশনের যুগপূর্তি উপলক্ষে গেঞ্জি বিতরণ করেন জাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। গেঞ্জি বিতরণকালে দিন মজুর খেটে-খাওয়া মানুষের উদ্দেশ্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, আমি মাটি ও মানুষের পাশে থেকে ছাতক - দোয়ারাবাসীর উন্নয়নে কাজ করতে চাই। আমাকে মানুষের খেদমত করার সুযোগ দিলে প্রথমে বেকার অসহায় দরিদ্র ও সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে দারিদ্রতা দূরীকরণে কাজ করে এলাকা ও দেশকে এগিয়ে নিয়ে যাব। দেশের হতদরিদ্র মানুষের অনুভূতি প্রকাশ ও মানবাধিকার নিশ্চিত করতে পারলে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আরও সহজ হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স