সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২০:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২১:৪২ পূর্বাহ্ন
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ
স্টাফ রিপোর্টার ::
সারাদেশের ন্যায় সুনামগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় দুটি পর্বে বিভক্ত এই আয়োজনটি জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে, অংশগ্রহণকারীরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠানে যুক্ত হয়ে শপথ গ্রহণ করেন। এরপর দ্বিতীয় পর্বে, সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জুলাই পুনর্জাগরণ কেবল একটি আন্দোলনের নাম নয়, এটি একটি নতুন সমাজ গড়ার অঙ্গীকার। আমরা সম্মিলিতভাবে নারী ও শিশুর সুরক্ষায় কাজ করতে বদ্ধপরিকর। সমাজের প্রতিটি স্তরে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আমাদের এই শপথ দৃঢ় প্রতিজ্ঞার এক প্রতিফলন।
সহকারী কমিশনার নাসরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ জে এম রেজাউল আলম, জুলাই গণঅভ্যুত্থানে আহত ফয়সাল আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এন ডি ওসমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেরিন সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন ও সংস্থার নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ