সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

মধ্যনগরের ৩ ইউনিয়ন ১২ ঘণ্টা বিদ্যুৎহীন

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২৬:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২৬:৩৮ পূর্বাহ্ন
মধ্যনগরের ৩ ইউনিয়ন ১২ ঘণ্টা বিদ্যুৎহীন
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার সোমেশ্বরী নদীতে থাকা পল্লী বিদ্যুতের একটি খুঁটি হেলে পড়ায় শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ উপজেলার চামরদানী, বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ এ তিনটি ইউনিয়নে ১২ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ অবস্থায় এখানকার পল্লী বিদ্যুতের প্রায় ১৫হাজার গ্রাহককে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা ধর্মপাশা উপজেলা উপআঞ্চলিক কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. হাফিজুর রহমান বলেন, মধ্যনগর উপজেলার সোমেশ্বরী নদীতে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ইঞ্জিনচালিত নৌকার ধাক্কায় হেলে পড়লে চামরদানী, বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে হয়ে যায়। হেলে পড়া বৈদ্যুতিক খুঁটিটি মেরামত করায় শনিবার বেলা সাড়ে ১২টার পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন