সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

একজন আক্তার, যে মানুষ হয়ে উঠেছে আশ্রয়

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:০২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:০২:৪৫ পূর্বাহ্ন
একজন আক্তার, যে মানুষ হয়ে উঠেছে আশ্রয়
এই যুগে যখন সভ্যতা প্রযুক্তির চূড়ায় পৌঁছে গেছে, তখনও মানবতা কাঁদছে ক্ষুধার্ত ভবঘুরে আর রাস্তার পাশে আহত হয়ে কাতরানো কুকুরের চোখে। ঠিক এই প্রেক্ষাপটে একজন দরিদ্র রিকসাচালক যুবকের নাম আমাদের বিবেকে নাড়া দেয়- আক্তার মিয়া। তার গল্প শুনলে মনে হয়, এখনো মানবতা মরেনি। বরং বেঁচে আছে কিছু দরিদ্র অথচ হৃদয়ে ধনী মানুষের প্রাণভোমরায়। সুনামগঞ্জ শহরের এক কোণে, এক পঙ্গু কুকুরের পাশে দাঁড়িয়ে যে যুবকটি প্রতিদিন ৫-৬ বার গিয়ে ওষুধ দিচ্ছেন, পানি খাওয়াচ্ছেন, ককশিট বদলাচ্ছেন, দুর্গন্ধ যাতে না ছড়ায় সে ব্যবস্থা করছেন - তিনি কোনো এনজিও কর্মী নন, কোনো সরকারি স্বাস্থ্যকর্মীও নন। তিনি রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁর দৈনিক আয় থেকেই ব্যয় করেন কুকুরটির ওষুধ-পথ্য ও ভবঘুরে মানুষের খাদ্যের জন্য। দ্রুতগতির এক সভ্যতায় যেখানে মানুষ নিজের বৃদ্ধ বাবা-মায়ের পাশেও দাঁড়াতে নারাজ, সেখানে আক্তারের এই প্রাণিসেবা ও মানুষপ্রীতি আমাদের চোখে জল এনে দেয়। কুকুরটি যখন দুর্ঘটনায় আহত হয়, তখন রিকসা থামিয়ে যাত্রী নামিয়ে দিয়ে সে প্রাণীটিকে কোলে তুলে নিয়েছিলেন। শহরের ফুটপাতে এক দোকানের সহানুভূতিশীল মালিক আব্দুর রহমানের দোকানই এখন তাঁর রাতের আশ্রয়স্থল। আক্তার এখানে থাকেন কেবল কুকুরটির সেবা করতে সহজ হয় বলেই। তবে আক্তারের দৃষ্টিভঙ্গি এখানেই শেষ নয়। তাঁর চোখে স্বপ্ন- একটি স্থানীয় ‘জীবপ্রেমী টিম’ গঠনের। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এমন একটি দল গড়ে উঠলে তিনি বিনা পারিশ্রমিকে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর বক্তব্য, “আমার টাকা-পয়সা নেই, তবে বিবেক আছে।” এমন নিরেট সততা ও দায়িত্ববোধ আজকের বাংলাদেশে দৃষ্টান্ত হবার মতো। আমাদের সমাজে যখন প্রতিদিন পশু নির্যাতন, ভবঘুরেদের প্রতি অমানবিক আচরণ এবং সহানুভূতির সংকট দেখা যায় - তখন আক্তারের মতো একজন মানুষের অস্তিত্ব আমাদের আশা জাগায়। তাঁর মতো মানুষদের পাশে দাঁড়ানো, তাঁদের স্বপ্ন বাস্তবায়নে নীতিনির্ধারকদের অগ্রণী ভূমিকা নেওয়া জরুরি। সুনামগঞ্জ জেলা প্রশাসন চাইলে একটি ‘জীবন ও প্রাণী সেবা ইউনিট’ গঠন করতে পারে, যার অংশ হতে পারে আক্তার ও তাঁর মতো জীবনঘনিষ্ঠ মানুষরা। এই উদ্যোগ হতে পারে সারাদেশে একটি মানবিক দৃষ্টান্ত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন