সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

উষ্ণতম গ্রীষ্ম দেখল বিশ্ব

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ১২:৫৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ১২:৫৯:০২ পূর্বাহ্ন
উষ্ণতম গ্রীষ্ম দেখল বিশ্ব
সুনামকণ্ঠ ডেস্ক :: চলতি বছরের গ্রীষ্মই পৃথিবীর সবচেয়ে উষ্ণকাল বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। ইউরোপজুড়ে এবার যে তাপমাত্রা ছিল তা ১৯৯১-২০২০ সালের দীর্ঘমেয়াদি গড়ের চেয়ে ১.৫৪ ডিগ্রি সেলসিয়াস বেশি, যা ২০২২ সালের আগের সব রেকর্ডকেও ছাড়িয়েছে। বিবিসি জানিয়েছে, গেল আগস্ট ছিল ১৪ মাসের মধ্যে ১৩তম উষ্ণতম মাস, যখন বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্প যুগের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছাড়িয়েছে। যদিও যুক্তরাজ্য ২০১৫ সালের পর এবারই সবচেয়ে শীতল গ্রীষ্ম দেখেছে। তবে ইউরোপের বেশিরভাগ দেশ গড় গ্রীষ্মের চেয়ে উষ্ণতর অভিজ্ঞতা পেয়েছে। তাপমাত্রা বাড়ছেই : চলতি বছরে এখন পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা ১৯৯১-২০২০ সালের গড়ের চেয়ে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এটিও রেকর্ড। কোপার্নিকাসের পূর্বাভাস অনুযায়ী, এ বছর উষ্ণতম বছর হওয়ার সম্ভাবনা বাড়ছেই। এর আগে গত বছরই বিশ্বের গড় তাপমাত্রা রেকর্ড তাপমাত্রায় পৌঁছেছিল। বিবিসি জানিয়েছে, তাপপ্রবাহ এবং চরম আবহাওয়ার প্রভাব বিশ্বজুড়েই দেখা যাচ্ছে। কোপার্নিকাসের ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস বলেন, এ গ্রীষ্মে তাপমাত্রাজনিত চরম ঘটনাগুলো আরও তীব্রভাবে দেখা দেবে। ইউরোপজুড়ে গ্রীষ্মের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। অস্ট্রিয়াও উষ্ণতম গ্রীষ্ম দেখেছে। আগস্টে সবচেয়ে বেশি উষ্ণতা দেখছে ¯েপন ও ফিনল্যান্ড, এরপরের অবস্থানে আছে সুইজারল্যান্ড। অবশ্য ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলে গরম থাকলেও আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, পর্তুগালের পশ্চিমাঞ্চল, আইসল্যান্ড ও নরওয়ের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা শীতল ছিল। ‘এল নিনো’র অবসান : যদিও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য মানুষের কর্মকা-ই সবচেয়ে বেশি দায়ী। তবে ২০২৩ ও ২০২৪ সালে সর্বোচ্চ তাপমাত্রা নথিবদ্ধ হতে সহায়তা করেছে জলবায়ুর প্রাকৃতিক ধরন ‘এল নিনো’। এল নিনো চলাকালে নিরক্ষরেখা বরাবর পশ্চিমমুখি বায়ুপ্রবাহ ধীর হয়ে যায় এবং পানির উষ্ণ ¯্রােতগুলোর পূর্বমুখি প্রবণতা দেখা দেয়। এতে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়। বিবিসি জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরের সমুদ্র পৃষ্ঠে ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের মে পর্যন্ত এল নিনো পর্যবেক্ষণ করা হয়েছে। এ সময়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতর তাপমাত্রা বায়ুম-লে আরও তাপ যোগ করে। যদিও এল নিনো এখন শেষ হয়েছে, কিন্তু ২০২৪ সালের গড় তাপমাত্রা বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে। এদিকে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোর বিজ্ঞানীরা মনে করছেন, আগামী কয়েক মাসের মধ্যে প্রশান্ত মহাসাগর লা নিনার শীতল পর্যায়ে প্রবেশ করবে। লা নিনা চলাকালে সাধারণত বৈশ্বিক তাপমাত্রা কিছুটা হ্রাস পায়। আর এর বিপরীতে এল নিনোর সময় তাপমাত্রা বৃদ্ধি পায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক