সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে এনসিপি সমর্থন দেবে না : নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৩৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৩৩:০৪ পূর্বাহ্ন
মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে এনসিপি সমর্থন দেবে না : নাহিদ ইসলাম
সুনামকণ্ঠ ডেস্ক :: যদি মৌলিক সংস্কার না হয়, তাহলে জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থন দেবে না বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার সন্ধ্যায় শেরপুর শহরের থানা মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের মধ্যে যেকোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। সঙ্গে জুলাই ঘোষণাপত্রও দিতে হবে। ঐকমত্য কমিশন বলেছে, দুই-তিন দিনের মধ্যে জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে। যদি এটি ঘোষণা করা না হয়, তাহলে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় না করে আমরা ঢাকার শহীদ মিনার ছাড়ব না। তিনি বলেন, যে কারণে একটি স্বৈরাচারী রাষ্ট্রব্যবস্থা তৈরি হলো, সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এক ব্যক্তিকেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা, সেই রাষ্ট্রব্যবস্থা আমরা পরিবর্তন করতে চাই। এ জন্য আমরা বলেছি, উচ্চকক্ষ লাগবে এবং সেই উচ্চকক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। উচ্চকক্ষ পিআর পদ্ধতির মাধ্যমে আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে পারি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি এ জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রের গুণগত পরিবর্তন নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দেবে না। এনসিপির আহ্বায়ক বলেন, জীববৈচিত্র্যময় এলাকা শেরপুরে প্রতিবছর পাহাড়ি ঢলের বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়। বনাঞ্চল উজাড় করার কারণে বন্য হাতির দল লোকালয়ে চলে আসে। হাতির পায়ে পদদলিত হয়ে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে। শেরপুরে হাসপাতাল থাকলেও চিকিৎসা নেই, শিক্ষা নেই। শেখ হাসিনার শাসনামলে শেরপুর শাসন করেছে আওয়ামী লীগ। কিন্তু শেরপুর প্রকৃত উন্নয়ন পায়নি। উন্নয়ন পেয়েছে শুধু আওয়ামী দোসরেরা-সন্ত্রাসীরা, যারা দেশের টাকা লুট করে বিদেশে পলাতক রয়েছে। নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছে। সেই দিল্লিতে আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসী আশ্রয় নিয়েছে। শেরপুর সীমান্তসহ দেশের অন্যান্য সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ভারত পুশ ইন করে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। আমরা ভারতকে স্পষ্টভাবে বলেছি যে, সীমান্তে কোনো হত্যাকা- মেনে নেব না, কোনো পুশ ইন মেনে নেব না। পুশ ইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশ ইন করুন, শেখ হাসিনাকে পুশ ইন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাব। মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, জাতীয় যুবশক্তির সাধারণ স¤পাদক জাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, জেলা এনসিপির সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া ও যুগ্ম সমন্বয়ক আলমগীর কবির মিথুন। উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। এদিকে এনসিপির কর্মসূচি উপলক্ষে শহরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ মোড়সহ বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিতে দেখা যায় পুলিশ সদস্যদের।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ