সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

খেলাধুলাই পারে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে : কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৯:১৪:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৯:১৪:১৮ পূর্বাহ্ন
খেলাধুলাই পারে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে : কয়ছর এম আহমদ
স্টাফ রিপোর্টার :: যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, আমাদের যুবসমাজ আজ মাদক ও জুয়ার মত সমাজবিধ্বংসী অভ্যাসে জড়িয়ে পড়ছে। আকাশ সংস্কৃতির প্রভাবে তারা খেলাধুলা থেকে বিমুখ হয়ে পড়ছে। যুবসমাজকে মাঠমুখী করে তুলতে হবে - কারণ একমাত্র খেলাধুলাই পারে মাদকের ছোবল থেকে তাদের রক্ষা করতে। সোমবার (২৮ জুলাই) শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি ও বাদুল্লাপুর যুবসমাজের উদ্যোগে আয়োজিত হাডুডু খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনে আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা আজ বিলুপ্তির পথে। হাডুডু, কুস্তির মতো গ্রামীণ খেলাগুলোর চর্চা ও প্রসার বাড়াতে হবে। বিএনপি আগামীতে ক্ষমতায় এলে গ্রামীণ সংস্কৃতি ও খেলাধুলার পৃষ্ঠপোষকতা বৃদ্ধি করা হবে। এর মাধ্যমে পারস্পরিক সহাবস্থান এবং গ্রামীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাইম। বক্তব্য রাখেন যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর এবং পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সোবহান, বিএনপি নেতা আওলাদ হোসেন, ইলিয়াস মিয়া, সাব্বির আহমদ, শফিকুল ইসলাম, ইরান মিয়া, অজিত দাশ প্রমুখ। হাডুডু প্রীতি ম্যাচে ৮০টি দল অংশগ্রহণ করে। পরে অংশগ্রহণকারী সকল দলকে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স