সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শাহপরাণ মাজারে ওরসের নামে অশ্লীলতার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ০১:০০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ০১:০০:৫৩ পূর্বাহ্ন
শাহপরাণ মাজারে ওরসের নামে অশ্লীলতার প্রতিবাদে মানববন্ধন
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের হযরত শাহপরাণ (রহ.) মাজার-কে কেন্দ্র করে ওরসের নামে নাচ-গান-মদ-জুয়া, গাঁজা, অশ্লীলতা, নারী নৃত্যসহ যাবতীয় অসামাজিক-অনৈতিক ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ছাত্র জনতা, উলামা মাশায়েখ ও সর্বস্তরের মুসল্লিরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাদ জুমা মাজার মসজিদসহ আশপাশের এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মাজার গেটে জড়ো হন। এ সময় তারা সিলেট-তামাবিল সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তারা ওরসের নামে সব ধরনের অশ্লীলতা ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবি জানান। এছাড়া শনিবার বিক্ষোভ সমাবেশ ও রোববার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। প্রতি বছর নিয়ম অনুযায়ী ৪, ৫ ও ৬ রবিউল আউয়াল তিনদিন ব্যাপী ওরসের আয়োজন করে থাকে মাজার কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে প্রথম দিন খতমে কোরআন, দোয়া ও জিকির আজকার এবং মিলাদ মাহফিল। দ্বিতীয় দিন গিলাফ চড়ানো, গরু জবেহ, সারারাত জিকির আজকার ও মিলাদ মাহফিল এবং ভোর ৪টায় ফাতেহা পাঠ। শেষ দিন বাদ ফজর আখেরি মোনাজাতের পর নেওয়াজ বিতরণ করা হয়। হযরত শাহপরাণ ছিলেন সোহরাওয়ারদিয়া এবং জালালীয়া বংশের একজন সূফী সাধক। বলা হয়ে থাকে ইয়েমেনের হাদরামুতে জন্মগ্রহণকারী হযরত শাহপরাণ (র.) ছিলেন হযরত শাহজালালের বোনের ছেলে। তিনি তার মামা হযরত শাহজালালের সাথে ভারতবর্ষে আসেন এবং ১৩০৩ সালে শাহজালালের নেতৃত্বে সিলেট অভিযানে অংশ নেন। সিলেট বিজয়ের পর শাহপরাণ (র.) সিলেট শহর থেকে ৭ কিলোমিটার দূরে দক্ষিণগড় পরগণার খাদিমনগরে খানকাহ স্থাপন করে সুফী মতবাদভিত্তিক আধ্যাত্মিক চর্চা শুরু করেন। সিলেট অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা ও ইসলামের প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী