সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

জামালগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১১:৪৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১১:৪৮:০৫ পূর্বাহ্ন
জামালগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলার ১নং বেহেলী ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মো. ইউসুফ মিয়ার বিরুদ্ধে সম্প্রতি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত কয়েকদিন আগে একটি ফেইসবুক পেইজ ও বিভিন্ন অনলাইন পোর্টালে ‘টাকার বিনিময়ে নাগরিক সেবা’ শিরোনামে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি আরও বলেন, আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানির উদ্দেশ্যে এই সংবাদ প্রচার করা হয়েছে। ইউপি সদস্য হিসেবে আমি বিগত কয়েক বছর ধরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ভিজিএফসহ সরকারি বিভিন্ন নাগরিক সুবিধা স্বচ্ছভাবে বিতরণ করে আসছি। কোনো প্রকার অনৈতিক সুযোগ-সুবিধার বিনিময়ে আমি নাগরিক সেবা দেইনি। এমনকি অনৈতিকভাবে কারো সাথে আর্থিক কোনো লেনদেনেও আমি জড়িত নই।
তিনি দাবি করেন, সামনে নির্বাচন উপলক্ষে একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই অপপ্রচার চালাচ্ছে। গত ইউপি নির্বাচনে প্রতিপক্ষরা হেরে পিছন থেকে আমাকে হেয় করার চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন। এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ