সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১১:৫২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১১:৫২:২২ পূর্বাহ্ন
একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল
সুনামকণ্ঠ ডেস্ক :: জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করবে ছাত্রদল। এ দিন একই স্থানে সমাবেশ করতে চায় জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি)। সোমবার (২৮ জুলাই) সমাবেশের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে বিকাল ৫টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদল। সেখানে কেন্দ্রীয় নেতারা এনসিপির আবেদনের বিষয়টি বিবেচিনা করার কথা বলেন। সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা জুলাই আগস্ট কর্মসূচি যখন প্রণয়ন করি সেই সূচনালগ্ন থেকেই ৩ আগস্ট এই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার জন্য মনস্থির করি। জুন মাসেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শহীদ মিনারে প্রোগ্রামের অনুমতি পাই। কিন্তু পরে জুলাইতে এনসিপি কেন্দ্রীয় নেতাকর্মীরা বলছেন, তারা এখানে সমাবেশ করতে চান। তিনি বলেন, আমরা আগে থেকেই শহীদ মিনারে সমাবেশের অনুমতি নিয়ে রেখেছি জানতে পেরে এনসিপির শীর্ষ নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা আবেদন করেছে যে, তারা যেন এখানে সমাবেশটা করতে পারেন। তারা মিটিং করার জন্য বার বার কল দিয়েছেন, এমনকি আজও কল দিয়েছেন। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গেও তারা যোগাযোগ করেছেন। তিনি বলেন, আমরা শহীদ মিনার নিয়েছি এ কারণে যে, আমাদের সমাবেশে হাজার হাজার নেতাকর্মীরা আসবেন, সেখানে শহীদ মিনার ছাড়া অন্য কোথাও করলে রাস্তা ব্লক হতে পারে, জনদুর্ভোগ হতে পারে। আমরা সেটা চাই না। তবে এখন যেহেতু তারা বার বার আবেদন করছেন, আমরা বিষয়টি ভেবে দেখবো। ছাত্রদল যেহেতু প্রতিহিংসার রাজনীতি করে না তাই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কমিটি আজ রাতে মিটিং করে একটি সিদ্ধান্তে আসবে। এখন পর্যন্ত আমাদের ভেন্যু শহীদ মিনারই। সাধারণ স¤পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আমরা ১ জুলাই থেকে মাসব্যাপী বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট সমাবেশের সিদ্ধান্ত নেই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আগেই অনুমতি নিই। কিন্তু হঠাৎ জানতে পারি, একই দিনে শহীদ মিনারে এনসিপিও সমাবেশ করতে চায়। তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদলের পূর্বনির্ধারিত কর্মসূচির দিন ও স্থানে অন্য একটি দলকে অনুমতির চেষ্টা করা হলে, সেটি শুধু অনাকাক্সিক্ষত পরিস্থিতির জন্ম দেবে না, বরং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে। নাছির আরও জানান, সমাবেশ বাতিল বা স্থান পরিবর্তনের বিষয়ে ছাত্রদল এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি এবং কারও সঙ্গে কোনও আলোচনা বা সমঝোতা হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমদ বলেন, ছাত্রদল ২২ জুন সমাবেশের অনুমতি পেয়েছিল ঠিকই, কিন্তু একই সময়ে ও একই স্থানে দুটি পৃথক রাজনৈতিক সংগঠনকে অনুমতি দেওয়া সম্ভব নয়। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ