সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে ‘সাধারণ শিক্ষার্থী’দের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১১:৫১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১১:৫১:৩৯ অপরাহ্ন
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে ‘সাধারণ শিক্ষার্থী’দের বিক্ষোভ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে ‘সাধারণ শিক্ষার্থী’দের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। তারা দাবি জানান, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকান্ড থেকে মুক্ত রাখতে হবে এবং দখলদারিত্বের রাজনীতি বন্ধ করতে হবে। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা শ্লোগান দেন, “শিক্ষাঙ্গন দলীয় রাজনীতির স্থান নয়”, “শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক আখড়া বানানো যাবে না”, “শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনকারীদের বিচার চাই”। বক্তারা বলেন, রাজনৈতিক চর্চা থাকতেই পারে, তবে তা হতে হবে সংঘাতমুক্ত, একাডেমিক ও সৌহার্দ্যপূর্ণ। দলীয় আধিপত্য ও সংঘাত শিক্ষাঙ্গনকে ধ্বংস করে দেয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, ছাত্রদল নেতা আল আমিন চৌধুরী ও ইস্তিয়াক আজাদ রাফি সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে গত ২৭ জুলাই (রবিবার) সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুমিত ইসলাম ও সদস্য সচিব তারেক মিয়া স্বাক্ষরিত পত্রে উপজেলার প্রায় প্রতিটি স্কুল, কলেজ ও আলিম মাদ্রাসায় আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে দেখা যায়, প্রত্যন্ত অঞ্চলের অনেক প্রতিষ্ঠানেও ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। তালিকা প্রকাশের পরই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের কমিটিকে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে গঠিত দাবি করে বাংলাবাজার ইউনিয়ন ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। এতে বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদল সভাপতি শিব্বির আহমদ, সাংগঠনিক স¤পাদক আহমেদ রামিম সানিসহ অন্য নেতারা। বিতর্কের মধ্যে নবগঠিত কমিটির সভাপতি মাসুম রেজা সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। তিনি লেখেন- “আমার পরিবার রাজনীতিতে নিষেধ করেছে, পারিবারিক সমস্যার কারণে আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি”। একইভাবে দোহালিয়া ইউনিয়নের প্রগতি স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক মোনায়েম ওয়াসিফ মিকদাদ প্রতিবাদ জানিয়ে বলেন, তাকে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, ভবিষ্যতেও থাকার ইচ্ছা নেই। এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ এবং দ্বীনেরটুক দারুল কোরআন আলিম মাদ্রাসা কর্তৃপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানের প্যাডে বিবৃতি দিয়ে জানান- তাঁরা শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় রাজনীতি থেকে সম্পূর্ণ মুক্ত রাখতে চান। কোনোরূপ রাজনৈতিক কমিটি বা সংগঠনের কার্যক্রম প্রতিষ্ঠান প্রাঙ্গণে পরিচালনা করা যাবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী