সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্রদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১২:০৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১২:০৫:৪২ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্রদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র ও অসহায় মানুষের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের আবাবিল নুরানী শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প। জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র আর্থিক সহযোগিতায় পরিচালিত “দৃষ্টি প্রকল্প”-এর মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও সাধারণ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত দুঃস্থ ও দরিদ্র ১৬৯ জন রোগীকে বিনামূল্যে সেবা দেওয়া হয়। এর মধ্যে চোখে ছানি পড়া ৫০ জন রোগীর উন্নত প্রযুক্তির কৃত্রিম ল্যান্স সংযোজনসহ অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। এসব রোগীর অপারেশন জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জনের তত্ত্বাবধানে স¤পন্ন হবে। অনুষ্ঠানের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি বলেন, মানবসেবাই শ্রেষ্ঠ সেবা। এই বিশ্বাস থেকেই ডাচ্-বাংলা ব্যাংক দৃষ্টি প্রকল্পের মাধ্যমে সারাদেশে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াচ্ছে। সুনামগঞ্জের কৃতী সন্তান এবং ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মানবিক সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে নিয়মিত শিক্ষা বৃত্তিও প্রদান করা হচ্ছে। এই কাজের বিনিময়ে আমাদের কোনো চাওয়া নেই, উল্লেখ করে তিনি বলেন, শুধু আমাদের এমডি স্যারের জন্য দোয়া করবেন, কারণ মানুষের দোয়া অনেক শক্তিশালী। আমি বিশ্বাস করি, এই দোয়ার মাধ্যমেই অনেক কিছু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাবিল নুরানী শিশু একাডেমির প্রিন্সিপাল মো. নুর হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান, পরিচালক (এফ অ্যান্ড এ) শ্যামল চন্দ্র তালুকদার, মেডিকেল অফিসার ডা. ওবায়দুর রহমান প্রমুখ। স্থানীয় জনসাধারণ, সেবাগ্রহীতারা এই মহতী উদ্যোগের জন্য জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী