সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

বিএনপি গণমানুষের জন্য রাজনীতি করে : কয়ছর এম আহমেদ

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৭:০৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:২৮:৫৫ পূর্বাহ্ন
বিএনপি গণমানুষের জন্য রাজনীতি করে : কয়ছর এম আহমেদ
স্টাফ রিপোর্টার ::
কোনো চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ স¤পাদক ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ। তিনি বলেন, বিএনপি এমন একটি দল যে দল দেশের গণমানুষের জন্য রাজনীতি করে। দেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে গণমানুষের পক্ষে কাজ করেছে বিএনপির নেতাকর্মী। এই দলের নেতারা মাটি ও মানুষের জন্য কাজ করে। বিএনপিতে কোনো চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসর স্থান পাবে না।

বুধবার (৩০ জুলাই) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, যারা ফ্যাসিস্ট মাফিয়া সরকারের আমলে গুম-খুনের সাথে স¤পৃক্ত ছিলো তারা বিএনপির মেম্বারশীপ নিতে পারবে না। বিএনপি এবার প্রথমবারের মতো উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে। বিএনপি চায় সুশৃঙ্খল দল। নতুন সদস্যদের আবেদন ফরম যাচাই-বাছাইয়ের জন্য একটু স্ক্রুটিনি টিম থাকবে। যারা স্ক্রুটিনি করে দেখবেন আবেদনকারী ফ্যাসিস্টের সহযোগী ছিলো কি না, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিলো কি না, দুর্নীতিবাজ কি না। এমন অপরাধের প্রমাণ মিললে তাদেরকে বিএনপির সদস্য করা হবে না। এক্ষেত্রে সতর্ক থাকতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা। কয়ছর এম আহমেদ বলেন, আপনারা দেখবেন অন্যান্য রাজনৈতিক দল মিথ্যা কথাকে বারবার বলতে বলতে সত্য বানিয়ে দেয়। দেশবাসী দেখছে কারা চাঁদাবাজির সাথে জড়িত। পুলিশ কাদের গ্রেফতার করছে তা প্রকাশ্যে এসেছে। এরা কেবল একজন দুজন নয় সারা দেশে চাঁদাবাজির সাথে যুক্ত। এ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান করেন তিনি। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কয়ছর এম আহমেদ বলেন, বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল। এই দলে অসংখ্য নেতাকর্মী আছেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে পারবো।
সভায় শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন। এসময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ