সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদের বর্ষপূর্তি উদযাপন

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৭:২০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:২৭:১১ পূর্বাহ্ন
সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদের বর্ষপূর্তি উদযাপন
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ-এরবর্ষপূর্তি অনুষ্ঠান।
বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পত্রিকার সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সানোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার। সভায় আরও বক্তব্য রাখেন জামালগঞ্জ কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র স্কুলের সহকারী শিক্ষক আলী আমজদ এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী তামান্না আক্তার শিমু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সামছুল হক, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সানোয়ার হোসেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মহসিন কবির, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ সংবাদের বেহেলী প্রতিনিধি আয়ুব খাঁন, ক্যামেরা পারসন আবু ইউসুফ নাঈম প্রমুখ। প্রধান অতিথি মুশফিকীন নূর তাঁর বক্তব্যে বলেন, জামালগঞ্জ সংবাদ পত্রিকার সূচনা সংখ্যার মোড়ক উন্মোচনের সৌভাগ্য আমার হয়েছিল। আজ বর্ষপূর্তির এই আয়োজনে অতিথি হিসেবে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এই পত্রিকা পিছিয়ে পড়া জনপদের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেই আমি বিশ্বাস করি। সাপ্তাহিক থেকে দৈনিকে রূপান্তরের দিকে এগিয়ে যাক এই পত্রিকা - এটাই প্রত্যাশা করি। তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে হবে।
বর্ষপূর্তির বিশেষ সংখ্যায় শিক্ষাবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন প্রশংসনীয়। মেধা পুরস্কারের মাধ্যমে আপনারা কৃতী শিক্ষার্থীকে উৎসাহিত করেছেন। আজকের বর্ষপূর্তিতে পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আলোচনা সভা শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আক্তার শিমুকে (জিপিএ-৫ পেয়ে উপজেলায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত) “মেধা পুরস্কার” প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স