সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

এমন অবস্থা তৈরি করবেন না যাতে হাসিনা ফেরার সুযোগ পায় : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৭:৩৮:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:৩৮:৪৩ পূর্বাহ্ন
এমন অবস্থা তৈরি করবেন না যাতে হাসিনা ফেরার সুযোগ পায় : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: ‘ছোটখাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ জুলাই) বিকালে সাভারের আশুলিয়ায় শ্রীপুর এলাকায় বিএনপির এক প্রতিবাদ সমাবেশে রাজনৈতিক দলগুলোর প্রতি এই আহ্বান জানান তিনি। ঢাকার সাভারের আশুলিয়ায় ‘নারকীয় জুলাইয়ে আশুলিয়া থানা সংলগ্ন এলাকায় লাশ পোড়ানো স্থানে’ ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ছাত্র-শ্রমিক-জনতার জুলাই অভ্যুত্থান-২০২৪: নারকীয় আশুলিয়া স্মরণে এই প্রতিবাদ সমাবেশ করা হয়। গত বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পূর্বক্ষণে ৫ আগস্ট আশুলিয়া পুলিশের গুলিতে নিহতদের লাশ ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয়। দিনটিতে নারকীয় হত্যাযজ্ঞের ঘটনা স্মরণে বিএনপি এই জনসভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, আজকে অনেক রকম কথা হচ্ছে, রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে, হবেই, গণতন্ত্রে সেটা স্বাভাবিক। কিন্তু এমন কোনও কিছু করবেন না, যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে, ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না, যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনও সুযোগ পায় দেশে ফিরে আসার। তিনি বলেন, আমরা অনুরোধ করবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে, আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করি। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আজকে এই মহিলা (শহীদ পরিবারের এক সদস্য) যে অভিযোগ করেছেন, সেই অভিযোগ আমাদের শুনতে হতো না। আমি আজকে যারা এই আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি এই জন্য- একটি স¤পূর্ণ ব্যতিক্রমী একটি আয়োজন করেছেন এবং এতে জাতির বিবেক জেগে উঠবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, আমি এটা বিশ্বাস করি, আমরা তারেক রহমানের নেতৃত্বে আজকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা অবশ্যই গণতন্ত্রে ফিরে যেতে সক্ষম হবো এবং আজকে যারা বিচার পাচ্ছেন না তাদের বিচার নিশ্চিত করতে সক্ষম হবো, তাদের জীবনের ব্যবস্থা করতে আমরা সক্ষম হবো। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার একজনের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, এখানে একজন বললেন, তার খোঁজ কেউ নিচ্ছে না। আমি ঢাকার ডিসিকে এখান থেকে বসেই ফোন করেছিলাম, সরকার কমিট করেছিলেন যে যারা আহত এবং শহীদ বিশেষ, করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে ১০ লাখ টাকা করে তারা প্রাথমিকভাবে অনুদান দেবেন আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সমস্ত ব্যয়ভার বহন করবে। আমি মাত্র দুই জনকে এখানে পেয়েছি, যারা সেই টাকাটা পেয়েছেন বন্ড হিসেবে। বাকিদের আমি জানি না। একটা ছোট বাচ্চা ছেলে, আট বছর বয়স। তার মাথার খুলিটা উড়ে গিয়েছিল। সেটাকে আর্টিফিসিয়াল প্লাস্টিক দিয়ে জোড়া লাগানো হয়েছিল। মির্জা ফখরুল ক্ষোভের সুরে বলেন, এখনও তীব্র স্বরে হাসিনার বিচার চাই, গোটা জাতি হাসিনার বিচার চায়। আপনারা জানেন, হাসিনা পালিয়ে গেছে ভারত। ভারত তাকে আশ্রয় দিয়েছে। আপনারা দেখেছেন সে সেখান থেকে কথা বলে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবার জন্য। বিভিন্ন রকম প্রভোকেশন করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এবং চেষ্টা করে গোপালগঞ্জ ইতোমধ্যে তারা সেই অবস্থা তৈরি করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি বলবো একটি কথা, ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু এনজিওবাদ আজকে দেশ চালাচ্ছে। এখান থেকে কীভাবে মুক্তি নেবেন সেই পথনির্দেশনা দেবেন আমাদের নেতা, এটাই প্রত্যাশা করি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান বলেন, যেভাবে এই আশুলিয়ায় নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে ফ্যাসিস্টরা, তাদের প্রধান শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতে হতেই হবে। তিনি বলেন, জিয়াউর রহমান তথা জিয়া পরিবার সবসময়ে দেশের দুর্দিনে দেশের মানুষের পাশে ছিল, তারেক রহমান আমাদের নেতৃত্বে দেশকে এগিয়ে নেবেন। তিনি সবসময় জনগণের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার স¤পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গণশিক্ষা বিষয়ক স¤পাদক অধ্যাপক মোর্শেদ হাসান খান, সহ-পরিবার কল্যাণ বিষয়ক দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী