সুনামগঞ্জ , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

কোনও দাবি থেকে সরে আসিনি, সব আদায় করে ছাড়বো : নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৭:৪০:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:৪০:১১ পূর্বাহ্ন
কোনও দাবি থেকে সরে আসিনি, সব আদায় করে ছাড়বো : নাহিদ ইসলাম
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রংপুর থেকে শুরু হওয়া পদযাত্রা মাসব্যাপী সারা দেশ ঘুরে আজ বিপ্লবের নগরী নরসিংদীতে উপস্থিত হয়েছে। গত এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে। আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়নি। কোনও দাবি থেকে সরে আসিনি। আমরা সব দাবি আদায় করে ছাড়বো। বুধবার (৩০ জুলাই) বিকালে নরসিংদী পৌরসভা চত্বরে এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। এর আগে, ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোড় এলাকা থেকে জুলাই পদযাত্রা শুরু হয়। নরসিংদী সরকারি কলেজ এলাকাসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরের জনসভাস্থলে এসে পদযাত্রাটি শেষ হয়। আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়জয়কার হবে বলে মন্তব্য করে জনসভায় নাহিদ ইসলাম আরও বলেন, ২৪-এর অভ্যুত্থানে নরসিংদীবাসীর অবদান ছিল বৃহৎ। নরসিংদীর শহীদ তাহমিদসহ সব শহীদকে আজ আমরা স্মরণ করছি। আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে নরসিংদীবাসী আসলেই আমরা আমাদের দাবি আদায় করতে পারবো। নরসিংদীর স্থানীয় নেতাকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী মানুষ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা