সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সাবেক মন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ০৮:২৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ০৮:২৯:৩৫ পূর্বাহ্ন
সাবেক মন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড
সুনামকণ্ঠ ডেস্ক :: আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর আবদুল মোতালিব (১৪) হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত শুক্রবার বিকেলে এ আদেশ দেন। সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে ওইদিন বেলা তিনটার পর কড়া নিরাপত্তায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। এরপর তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে হাজতখানা থেকে আদালতের এজলাস কক্ষে নেওয়া হয়। পরে পুলিশের পক্ষ থেকে শাজাহান খানকে রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আর আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত শাজাহান খানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, কিশোর আবদুল মোতালিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল। গত ৪ আগস্ট তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মোতালিবের বাবা আবদুল মতিন বাদী হয়ে গত ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শাজাহান খানসহ ১৭৬ জনকে আসামি করা হয়। শাজাহান খানকে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন শাজাহান খান। তিনি এই আসন থেকে প্রথমবার ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স