সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০১:৩১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০১:৩১:৩২ পূর্বাহ্ন
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেচান ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আবু সালেক সাদ্দাম (২৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় সিলেট থেকে সুনামগঞ্জ আসার পথে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান এলাকার সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আমরিয়া গ্রামের মৃত হাজী মকবুল মাস্টারের ছেলে। আমরিয়া গ্রামের বাসিন্দা রফিক মিয়া জানান, আবু সালেক (সাদ্দাম আহমেদ) সিলেটে থেকে লেখাপড়া করতো। ছাতক বেড়াতে গিয়েছিল। ছাতক থেকে সুনামগঞ্জে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল যোগে সুনামগঞ্জে যাচ্ছিলেন আবু সালেক নামের ওই যুবক। সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক অংশের চেচান এলাকায় আসলে বিপরীত দিক দিয়ে আসা একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক পিকআপভ্যান পালিয়ে যায়। তবে গাড়িটি শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প