সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০১:৩৪:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০১:৩৪:৩৩ পূর্বাহ্ন
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
জামালগঞ্জ প্রতিনিধি :: শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান। সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক তাইয়েবুন নেছা আফিন্দী, সহকারী শিক্ষক সীতেশ কুমার তালুকদার, মো. মুজাহিদ হোসেন, অর্চনা রানী তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন আব্দুল মুহিত, প্রদীপ কুমার রায়, মো. রইছ উদ্দিন, মো. সফিজুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা ছাড়া ভালো ফলাফল সম্ভব নয়। বিদ্যালয়ে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, সহপাঠ কার্যক্রম ও শিক্ষক-অভিভাবক নিয়মিত যোগাযোগ শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, অভিভাবক ও শিক্ষক একসাথে কাজ করলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। অভিভাবকরাও বক্তব্যে সন্তোষ প্রকাশ করে বলেন, সন্তানদের পড়াশোনা ও বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলার বিষয়ে পরিবার থেকেই সচেতনতা বাড়াতে হবে। তারা নিয়মিত এ ধরনের মতবিনিময় সভার আয়োজন অব্যাহত রাখার দাবি জানান। অভিভাবক সমাবেশ শেষে ২০২৫ সালের অর্ধবার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স