সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারী নিহত

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০১:৫৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০১:৫৭:০২ পূর্বাহ্ন
সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারী নিহত
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে এক কর্মচারী মারা গেছেন। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এনামুল হক নামের আরেক কর্মচারী আহত হয়েছেন। নিহত রুমান আহমদ (২৩) সিলেট সদর উপজেলার লুসাই এলাকার বাসিন্দা ও আহত এনামুল হক একই উপজেলার মহালদিক এলাকার বাসিন্দা। তাঁরা দুজনই ঠিকাদারি প্রতিষ্ঠান সানরাইজ কোম্পানির অধীনস্থ কর্মচারী। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। এ সময় হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হলে সেখানে কর্মরত দুজন আহত হন। তাদের মধ্যে রুমান ওই চাকার সঙ্গে উড়ে গিয়ে পড়েন। তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউ না পাওয়ায় তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনাম ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানোর কাজে ছিলেন চার-পাঁচ কর্মচারী। সামনে থাকা দুজন এতে আহত হন। পরে হাসপাতালে রুমানের মৃত্যু হয়। এনামের অবস্থা ভালো আছে। আমরা হাসপাতালে আছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প