সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

নতুন সংকট ভুয়া সমন্বয়ক : দুদক চেয়ারম্যান

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০২:০২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০২:০২:২৩ পূর্বাহ্ন
নতুন সংকট ভুয়া সমন্বয়ক : দুদক চেয়ারম্যান
সুনামকণ্ঠ ডেস্ক :: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, স্বাধীনতা-পরবর্তী ১৬ ডিসেম্বর নতুন এক বাহিনীর আবির্ভাব ঘটলো, যেটাকে আমরা বলতাম সিক্সটিন ডিভিশন। এবার আপনাদের সামনে নতুন সংকট দেখা দিয়েছে, ভুয়া সমন্বয়ক ফিফথ আগস্ট (৫ আগস্ট) ডিভিশন। তা-ও সামাল দিতে হচ্ছে। বৃহ¯পতিবার (৩১ জুলাই) বেলা ১২টায় বরিশাল সার্কিট হাউস সম্মেলনকক্ষে বরিশাল বিভাগীয় পর্যায়ে কর্মরত সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিকসেবা ও সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, আমি আমার অফিসে ভুয়া সমন্বয়ক পেয়েছিলাম। ভুয়া ও প্রকৃত সমন্বয়কদের অবৈধভাবে সুযোগ দেওয়ার কোনও কারণ নেই। এর বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে আগামীদিনে অনেক সংকট থেকে মুক্তি মিলবে। তিনি আরও বলেন, একটি দল ক্ষমতায় আসবে সেদিকে ঝুঁকে পড়বেন - এ ঝুঁকে পড়াটা ভালো হবে না। আমাদের কাজ হচ্ছে নিরপেক্ষ সেবা প্রদান করা। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে জাতীয় নির্বাচন। আমরা ভালো নির্বাচন উপহার দিতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস নির্বাচন তদারকি করবেন। এ কাজগুলো আমাদের সকলকে করতে হবে। দুদক চেয়ারম্যান বলেন, দুদকের বেশি কাজ হওয়া উচিত, ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়। একটু কম কাজ হওয়া উচিত, এখন যাতে দুর্নীতি না হয়। আগে যে দুর্নীতি হয়েছে সেখানে কম সময় দেওয়া উচিত। কিন্তু আগে কী দুর্নীতি হয়েছে তা নিয়ে আমরা শতভাগ সময় কাটিয়ে দিচ্ছি। আমাদের কাজে অনেক ভুল আছে, সেই ভুল থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দুর্নীতি নির্মূলে সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, যেটুকু সময় চেয়ারে আছেন ওই সময়টুকু ভালো কাজ করার আহ্বান জানাই। সন্তানের কাছে ঘুষখোর বাবা-মা হিসেবে চিহ্নিত হবেন না। এখন নারী কর্মকর্তারাও ঘুষ খান। মতবিনিময় সভার আগে দুদক চেয়ারম্যান বরিশাল নগরীর খান সড়ক এলাকায় বরিশাল বিভাগীয় দুদকের পাঁচতলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রায় ৪৪ শতাংশ জমির ওপর ১২ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ